Mamata Banerjee: 'বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়', শিল্পপতিদের বার্তা মমতার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়', লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আশ্বাস,  'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না।' কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয় বলেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Investment in West Bengal)।  নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মমতা এদিন বলেন, 'আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না।' নাম না করে কেন্দ্রকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'রাজ্যের উন্নয়ন-বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না'। শিল্পের জন্য জমি কোনও সমস্যা হবে না বলেও বার্তা দেন তিনি। তাঁর আশ্বাস, 'শিল্পে সমস্যা হবে না জমি, চাইলেই পাওয়া যাবে, আছে ল্যান্ড ব্যাঙ্ক।' খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে গুরুত্ব দিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola