Manjusha Deah: ১২ দিনে পরপর তিন অভিনেত্রীর মৃত্যু, কাজের জন্য অবসাদে ভুগছিলেন দাবি পরিবারের ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2022 08:28 AM (IST)

১২ দিনে পরপর তিন অভিনেত্রীর মৃত্যু। বুধবার মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যে, ঘর থেকে উদ্ধার তাঁর বন্ধু মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। তিনিও মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের।