Purulia: সিগন্যালিং ব্যবস্থার উন্নতির জন্য পুরুলিয়ার আদ্রা স্টেশনে বন্ধ ট্রেন চলাচল ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2022 07:03 AM (IST)

ট্রেনের গতিবেগ বাড়াতে অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর জন্য পুরুলিয়ার আদ্রা স্টেশনে বন্ধ ট্রেন চলাচল। পরিষেবা বিঘ্নিত হবে মঙ্গলবার পর্যন্ত। রেল দফতর সূত্রে খবর, আদ্রা স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করা ২০টি লোকাল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।