Jitendra Tiwari: জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে 'চোর' মন্তব্য! তেতে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিডিও অফিস চত্বর। ABP Ananda Live
ABP Ananda | 15 Jun 2023 07:23 AM (IST)

দিলীপ ঘোষের পর জিতেন্দ্র তিওয়ারি। আরও এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে 'চোর' মন্তব্য। তা নিয়ে তেতে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিডিও অফিস চত্বর। বাগযুদ্ধে চড়ল পারদ। অশান্তি এড়াতে তড়িঘড়ি জমায়েত সরাল পুলিশ।