Mid Day Meal: মিড ডে মিলের ডালের বালতিতে সাপ! এবার ব্যবস্থা প্রধান শিক্ষককের বিরুদ্ধে
ABP Ananda | 16 Jan 2023 07:57 PM (IST)

মিড ডে মিলের ডালের বালতিতে সাপ, এবার প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা। চার রাঁধুনিকে সরানোর পর এবার প্রধান শিক্ষকের বদলি। ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি। ৯ জানুয়ারি স্কুলের মিড ডে মিলের ডালের বালতিতে মেলে সাপ। অসুস্থ ১৬ জন শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ব্যবস্থা, জানাল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।