Magrahat Murder: জোড়া খুনের পর থমথমে মগরাহাট। Bangla News
জোড়া খুনের পর থমথমে পরিস্থিতি মগরাহাটে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ও অন্যান্যরা রয়েছেন ঘটনাস্থলে। নিহতদের নাম মলয় মাখাল ও বরুণ চক্রবর্তী। এর মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার। জানে আলম নামে ব্যক্তির সঙ্গে কিছু আর্থিক লেনদেন হয় তাদের। আর সেই টাকা ফেরৎ দেওয়ার কথা বলে, দেখা করতে বলেন মগরাহাটে। এই বিষয়ে ডায়মন্ড হারবারের পুলিশ জেলার এসপি বলেন, বরুণ এবং মলয় জানে আলমকে কিছু টাকা দেন, বদলে কিছু ইমারতি দ্রব্য সরবরাহের জন্য। কিন্তু এই জানে আলম জিনিস বা টাকা কোনওটাই দেয়নি। এরপরই এই খুনের ঘটনা।
Tags :
Murder ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ North 24 Pargana Double Murder Magrahat এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ