On The Spot: ফের বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলার অভিযোগ
ABP Ananda | 09 Jan 2023 06:56 PM (IST)

ফের বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলার অভিযোগ। বর্ধমান স্টেশনের কাছে এনজেপিগামী ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে দাবি যাত্রীদের। ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারতের C-5 কামরার জানলার কাচ। আজ সকাল ৬টা ৪০ মিনিটে হুগলির চন্দনপুর ও বর্ধমান স্টেশনের মাঝে পাথর ছোড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। যাত্রা শুরুর পর, এই নিয়ে ৪ বার বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হল। বারবার পাথর-হামলায় আতঙ্কিত ট্রেনের যাত্রীরা। যদিও এমন কোনও পাথর ছোড়ার খবর তাদের কাছে নেই বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে যায় পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের দাবি, জিআরপি-র পক্ষ থেকেই তাঁদেরকে পাথর ছোড়ার কথা জানানো হয়।