Oxygen: ওয়েবসাইট খুলে অক্সিজেন সরবরাহের নামে দিল্লিতে 'প্রতারণা', বনগাঁ থেকে গ্রেফতার দুই

অক্সিজেন সরবরাহের নাম করে দিল্লিতে প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে ওই অভিযোগে এক মোবাইল দোকানের মালিক পিন্টু পাল সহ গ্রেফতার ২। গ্রেফতার করল দিল্লি পুলিশের সাইবার ক্রাইম সেলের গোয়েন্দারা। গতকাল রাতে গোপালনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। অভিযোগ, ওয়েবসাইট খুলে দিল্লির কয়েকজন বাসিন্দাকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত। সেই বাবদ টাকাও নেওয়া হয়। কিন্তু অক্সিজেন সিলিন্ডার আর সরবরাহ করা হয়নি। অভিযোগ পেয়ে তদন্তে নামে দিল্লি পুলিশ। মোবাইল ফোনের সিম কার্ডের সূত্র ধরে অভিযুক্তর হদিশ পায় তারা। আজ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola