তীব্র শ্বাসকষ্ট, আরামবাগ সুপারস্পেশালিটি হাসপাতালের সামনে 'অ্যাম্বুল্যান্সে পড়ে থেকেই' মৃত্যু রোগীর

করোনাকালে ফের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে আরামবাগ সুপারস্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। জরুরি বিভাগের সামনে অ্যাম্বুল্যান্সে পড়ে থেকেই মৃত্যু হল রোগীর। তীব্র শ্বাসকষ্ট সত্ত্বেও মেলেনি চিকিৎসা বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola