Weather Update: দুপুর পেরোতেই রাজ্যের নানা কোণায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

ফের রাজ্যে স্বস্তির আবহাওয়া। রাজ্যের নানা কোণায় বৃষ্টি। দুপুর পেরোতেই আকাশে মেঘের আনাগোনা।  বিকেল চারটা নাগাদ কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গেই বইছে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইছে। তারই সঙ্গে চলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। প্রবল গরমে স্বস্তি এই বৃষ্টিতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola