Rajasekhar Mantha: বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হল পোস্টার
বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হল পোস্টার। যোধপুর পার্ক এলাকা পোস্টারে ছয়লাপ। পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। কারা এই পোস্টার লাগিয়েছে, তার উল্লেখ নেই। রাতে কয়েকজন এসে পোস্টার লাগায়, দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষীর তদন্তে লেক থানার পুলিশ। কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ আইনজীবীদের একাংশর। তুমুল হৈ-হট্টগোল, এজলাসে ঢুকতে বাধা দেওয়ায় ধস্তাধস্তি আইনজীবীদের মধ্যে।
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Justice Rajasekhar Mantha