Amartya Sen: অর্মত্য সেনকে অসম্মান করার অভিযোগে প্রতিবাদ মিছিল সামাজিক মর্যাদা রক্ষা কমিটির | ABP Ananda LIVE
ABP Ananda | 05 May 2023 02:12 PM (IST)

বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে নোবেলজয়ী অর্মত্য সেনকে (Amartya Sen) অসম্মান করার অভিযোগ। প্রতিবাদে মিছিল করল সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। মিছিলে সামিল হন অধ্যাপক, আশ্রমিক, চিকিৎসক, দিনমজুর সহ বীরভূমের বিভিন্ন স্তরের মানুষ। প্রতীচী থেকে মিছিল শুরু হয়ে বিশ্বভারতীর প্রথম গেটে গিয়ে শেষ হয়। সেখানেই রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের আয়োজন করা হয়। এদিন প্রতীচীর সামনে মানববন্ধনও করেন তাঁরা।