Purba Burdwan News: পা দিয়ে লিখেই এই অসাধ্যসাধন, মাধ্যমিকে উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম কিশোর

বাধা কম ছিল না। কিন্তু মনের জোর আর তুমুল লড়াইয়ের কাছে হার মানল সব। এই বছর মাধ্যমিক পাশ করেছে মেমারির জগন্নাথ মান্ডি। প্রাপ্ত নম্বর ২৫৮। হাত না, পা দিয়ে লিখেই এই অসাধ্যসাধন কিশোরের। বিশেষভাবে সক্ষম কিশোরের জীবনে বাধা ছিল আরও। বাবা-মা ছেড়ে গিয়েছেন আগেই। নিজের বলতে নবতিপর ঠাকুমা। দাদা সামান্য খরচপত্র পাঠান। তাতেই চলে। কিন্তু কিছুই আটকাতে পারেনি তাকে। কিশোরের সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তাঁরা। জগন্নাথের বিশ্বাস, এগিয়ে সে যাবেই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola