Rabindra Tirtha Dol : নিউটাউনের রবীন্দ্র তীর্থে বসন্তোৎসব পালন ।Dol Purnima 2022

দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর, বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোত্সব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের রবীন্দ্র তীর্থে বসন্তোত্সব পালন। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola