High Court: রবীন্দ্র সরোবরে জমি-ভাড়া মামলা, রাজ্য সরকারকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্যাকটিসের জন্য অত্যন্ত অল্প টাকায় ৯৮ কাঠা জমি ভাড়া দিয়েছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলেই সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে সবুজ মঞ্চ নামে একটি সংস্থা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। বার্ষিক মাত্র ৮ হাজার ৩০০ টাকা ভাড়ায় এতবড় জমি কীভাবে দেওয়া হল?দুঃস্থ বাচ্চাদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য জমি দেওয়া হয়েছে বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল।  ২৫ জুলাই পর্যন্ত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত।

ভর সন্ধেয় একেবারে ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা! বাধা দিতেই আগ্নেয়াস্ত্র থেকে ছুটল গুলি। চাঞ্চল্যকর অভিযোগ খাস কলকাতার লেক অ্যাভিনিউর মতো অভিজাত এলাকায়! সিসিটিভির নজরদারি আর নিরাপত্তারক্ষীদের নজর থাকা সত্ত্বেও, একেবারে গৃহস্থের দরজায় পৌঁছে গেল দুষ্কৃতীদল! লেক অ্যাভিনিউর ঝাঁ চকচকে ন'তলা আবাসনের একেবারে ওপরতলায় সস্ত্রীক থাকেন ব্যবসায়ী দেবাশিস দে। তাঁর অভিযোগ, দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসেছিলেন পরিচিত সাফাইকর্মী। ফ্ল্যাটের গেট খুলতেই তাঁর গলা টিপে ধরা হয়। অভিযোগ টেপ দিয়ে ব্যবসায়ীর মুখ বন্ধ করার চেষ্টা করে দুষ্কৃতীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola