RG Kar News: সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবার CBI জেরার মুখোমুখি। ABP Ananda Live

ABP Ananda LIVE: এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  সিজিও কমপ্লেক্সে এলেন বিরূপাক্ষ । আর জি কর হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে ছিলেন বিরূপাক্ষ। ভাইরাল ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছিল বলে অনেকের দাবি। অন্য কলেজের চিকিৎসক হলেও কেন এসেছিলেন আর জি কর হাসপাতালে? জানতে চায় সিবিআই। যদিও, বিরূপাক্ষ দাবি করেন, ওই দিন আর জি কর মেডিক্য়ালে গেলেও তিনি সেমিনার হলে যাননি। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন ও রাজ্য মেডিক্যাল কাউন্সিল। 

ব্য়বসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর! আর সেই তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়! সিআইডি সূত্রে দাবি, শুধু ২০২৪ নয়, ২০২২ ও ২৩ সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে। মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৯ কোটি ২৫ লক্ষ টাকা। আর প্রতি ঘটনারই মাস্টারমাইন্ড বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। তাহলে কি মুক্তিপণের টাকাতেই ফুলেফেঁপে উঠেছে তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি? কিনতু, আগে ২ বার অপহৃত হলেও, কেন পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি ওই ব্যবসায়ী? কেন বারবার একই ব্যবসায়ীকে অপহরণ? খতিয়ে দেখছে সিআইডি।  গোয়েন্দারা জানতে পেরেছেন, অপহৃত ব্যবসায়ী সম্পর্কে তৃণমূল কাউন্সিলরকে টিপ দিতেন ত্রিপুরার আর এক ব্যবসায়ী। তাঁর খোঁজ করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola