RGKarNews: 'সেদিনের গাড়ির ভাড়া ও সংশ্লিষ্ট সব আয়োজন করেছিল পুলিশই',কী বললেন শবদেহবাহী গাড়ির চালক? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: তড়িঘড়ি হাসপাতাল থেকে দেহ বের করা থেকে, দ্রুত সৎকার। আর জি করকাণ্ডে বারবার এই প্রশ্নগুলো উঠছে। এই পরিস্থিতিতে, এবিপি আনন্দে দেওয়া এক্লক্লুসিভ সাক্ষাৎকারে ওই শবদেহবাহী গাড়ির চালকও বললেন, সেদিনের গাড়ির ভাড়া ও সংশ্লিষ্ট সব আয়োজন করেছিল পুলিশই। অত্য়ন্ত দ্রুততার সঙ্গে কলকাতা থেকে সোদপুর নিয়ে যাওয়া হয়েছিল দেহ। পাশাপাশি দেখাব, প্রেসিডেন্সি জেলে গিয়ে, সঞ্জয় রায়ের কামড়ের নমুনা সংগ্রহ করল CBI.

আরও খবর..

আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালাল ED. সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।

লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বোঝানো সত্ত্বেও নবান্ন সভাঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola