RG Kar Viral Audio: 'পেশাগত দুষ্কৃতীদের দিয়ে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্র করা হয়', দাবি পুলিশের

ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার DYFI নেতা কলতান দাশগুপ্ত। ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কলতান। গতকালই এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন কুণাল ঘোষ। 'পেশাগত দুষ্কৃতীদের দিয়ে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্র করা হয়। গোপন সূত্রে অডিও ক্লিপের ভিত্তিতে ২ জন গ্রেফতার। ধৃতরা DYFI নেতা কলতান দাশগুপ্ত ও অপরজন সঞ্জীব দাস। কণ্ঠস্বর তাঁরই, স্বীকার করেছেন সঞ্জীব দাস। অডিও ক্লিপ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। টেকনিক্যাল অ্যানালিসিস করে অডিও ক্লিপ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে', সাংবাদিক বৈঠক করে দাবি পুলিশের।                                              

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola