RG Kar: 'মা-বোনের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব', মন্তব্য অশোকনগরের এক তৃণমূল নেতার

ABP Ananda  |  03 Sep 2024 08:01 AM (IST)
ABP News

ABP Ananda Live: আক্রমণ করতে গিয়ে শালীনতার সব সীমা ছাড়ালেন অশোকনগরের এক তৃণমূল নেতা! প্রতিবাদীদের হুমকি দিয়ে তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর বললেন, ''মা-বোনের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব!'' যেসব শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন, তাঁদেরও আক্রমণ শানিয়েছেন ওই শাসক নেতা। তীব্র সমালোচনার মুখে পড়ে, ওই নেতাকে মাত্র এক বছরের জন্য় সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু বিরোধীরা বলছে, শুধু দলীয় স্তরে লোকদেখোনা ব্য়বস্থা না নিয়ে, অবিলম্বে গ্রেফতার করা হোক।


আরও খবর, আর জি করকাণ্ডে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। গতকাল, গানে-কবিতায়-স্লোগানেরাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ, আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে, ন'ফুট উঁচু লোহার পাঁচিল তুলে দেয় পুলিশ, ব্য়ারিকেড বাঁধা হয় শিকল দিয়ে। এসব দেখে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, চোদ্দই অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা?

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • RG Kar: 'মা-বোনের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব', মন্তব্য অশোকনগরের এক তৃণমূল নেতার

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন