RG Kar Protest: 'আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস ছিনিয়ে নেব', হুঁশিয়ারি দেবলীনার। ABP Ananda Live

'আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস ছিনিয়ে নেব। গোটা দাবার বোর্ড থেকে একটা ছোট্ট বোড়েকে লজেন্সের মতো করে দিয়ে আমাদের তো বোকা বানানো যাবে না। রাজা, রানি, হাতি, ঘোড়া, জাহাজ সবকটাকে ধরতে হবে এবং সবাইকে শাস্তি দিতে হবে', আরজি কর কাণ্ডে সব দোষীদের শাস্তির দাবিতে রাতভর আন্দোলনে যোগ দিয়ে দাবি অভিনেত্রী দেবলীনা দত্তের। নাগরিক সমাজের ডাকে এদিন আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মিছিল হয়। সেখানে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ এবং বহু তারকা। 

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে রাজপথে প্রতিবাদের ঢেউ। ধর্মতলায় রাতভর ধর্নায় স্বস্তিকা-সোহিনী-দেবলীনারা। নাগরিক সমাজের মিছিল শেষে ধর্মতলায় ধর্না। ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola