RG Kar Protest: কোন কোন জুনিয়র ডাক্তার কাজে আসছেন না, মেডিক্যাল কলেজকে স্বাস্থ্যভবনের চিঠি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কোন কোন জুনিয়র ডাক্তার কাজে আসছেন না। সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে, রাজ্য়ের সব মেডিক্য়াল কলেজের কাছে, সেইসব জুনিয়র ডাক্তারদের নাম জানতে চাইল স্বাস্থ্য়ভবন। এদিকে, সিনিয়র ডাক্তাররা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বললেন, একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধেও যদি শাস্তিমূলক ব্য়বস্থা নেওয়া হয়, তাহলে তারাও কাজ বন্ধ করে দেবেন।

আরও খবর..

সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ। নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন। হুঙ্কার জুনিয়র চিকিৎসকদের।

ভেস্তে গেল নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার। ২ ঘণ্টার বেশি ঠায় বসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা।স্বচ্ছতার স্বার্থেই চাওয়া হয় লাইভ স্ট্রিমিং, দাবি জুনিয়র চিকিৎসকদের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola