Nabanna March: সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা! ABP Ananda Live

ABP Ananda Live: হাওড়ামুখী এজেসি বোস রোড বন্ধ। চিড়িয়াখানা ক্রসিংয়ের পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। নবান্ন অভিযানের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল পুলিশ। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সাঁতরাগাছিতে শুধু সরকারি বাস চলাচলেই ছাড়। 

লাঠি হাতে নামল স্পেশাল ফোর্স অভিযান ঠেকাতে তৈরি বাহিনী। 

বিজেপি নেতা শঙ্কর গুছাইতকে আটক করল পুলিশ। আটক মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত। আজ সকালে মেদিনীপুর স্টেশনে তাঁকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।

মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে অধীর রঞ্জন চৌধুরী। আগামী ২৯ অগাস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চায় কংগ্রেস। পুলিশের কাছে অনুমতি চাইলেও পুলিশ অনুমতি দেয়নি বলে দাবি। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অধীর এবং আশুতোষ চট্টোপাধ্যায়। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামীকাল এই মামলার  শুনানি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola