Siliguri: হুবহু 'থ্রি ইডিয়টস' ছবির দৃশ্য! হোয়াইট বোর্ডে অঙ্কের আঁকিবুকি আর একট্টা ছোট্ট স্মাইলি, 'মা আই কুইট' লিখে আত্মঘাতী শিলিগুড়ির মেধাবী ছাত্র | Bangla News

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Jan 2022 11:29 PM (IST)
ABP News

হোয়াইট বোর্ডে অঙ্কের আঁকিবুকি। পাশে একট্টা ছোট্ট স্মাইলি। লেখা 'মা আই কুইট'। শিলিগুড়ির (Siliguri) মেধাবী ছাত্র সোমনাথ সাহার আত্মহত্যায় শোকস্তব্ধ ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকা। ঘটনাপ্রবাহ যেন মনে করিয়ে দেয় প্রখ্যাত হিন্দি সিনেমা 'ত্রি ইডিয়েটস'-এর সেই হৃদয় বিদারক দৃশ্য। যেখানে অত্যন্ত প্রতিভাবান এক ছাত্র পড়াশোনার চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর বোর্ডে লিখে গিয়েছিল 'আই কুইট'। শিলিগুড়ির পড়ুয়াও অবশ্য ঠিক কোন কারণে আত্মহননের পথ বেছে নিয়েছে, তা নিয়ে রয়েছে প্রবল ধোঁয়াশা। দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরের পড়াশোনা করছিল সে। বিকেলে সোমনাথের ঠাকুমা ঘরে ঢুকে দেখেন ফ্যান থেকে ঝুলছে সোমনাথ।


পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিল সে। এবারে উচ্চ মাধ্যমিকে বসতে চলা সোমনাথ মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল। একাদশ শ্রেণিতে সে পেয়েছিল প্রায় ৮৫ শতাংশ নম্বর। পড়াশোনার জন্য ছেলেকে কোনওদিন তারা চাপ দেননি বলেই জানিয়েছেন সোমনাথের বাবা পেশায় ওষুধের দোকানের কর্মচারী সুবীর সাহা। পড়াশোনার ব্যাপারে ছেলে নিজে থেকেই সিরিয়াস ছিল বলে জানান তিনি। পড়া-খেলা নিয়ে নিজের মতো থাকা সোমনাথের আত্মহত্যা প্রসঙ্গে মনোবিদ চিকিৎসক নির্মল বেরা জানিয়েছেন, সম্ভবত কোনও অবসাদ বা হতাশা থেকেই আত্মহনন। পাশাপাশি তিনি জানান, এই মুহূর্তে সারা বিশ্বে যত আত্মহত্যা হচ্ছে, তার পাঁচ ভাগের একভাগই ভারতে। মলয় চক্রবর্তী ও সনৎ ঝা-র রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Siliguri: হুবহু 'থ্রি ইডিয়টস' ছবির দৃশ্য! হোয়াইট বোর্ডে অঙ্কের আঁকিবুকি আর একট্টা ছোট্ট স্মাইলি, 'মা আই কুইট' লিখে আত্মঘাতী শিলিগুড়ির মেধাবী ছাত্র | Bangla News

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন