Sougata Roy: 'দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে', পুলিশের কোর্টে বল সৌগতর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: জয়ন্ত গ্যাংয়ের একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে। যাবতীয় দায় ঝেড়ে ফের পুলিশের কোর্টে বল ঠেললেন সৌগত। 'দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে', পুলিশের কোর্টে বল সৌগতর

শোভন চট্টোপাধ্য়ায় তৃণমূলে ফিরবেন কি না, সেই জল্পনার মধ্য়েই এবার একদা সতীর্থকে নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "শোভন নিজের পরিবারে ফিরে আসুক। নিজের বাচ্চাগুলোর কাছে ফিরে আসুক। এই বয়সে এইসব ভাল লাগে?" তাঁর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শোভন নিজেও সেই নিয়ে মুখ খুলেছেন। (Firhad on Suvendu)

শোভন তৃণমূলে ফিরছেন বলে সম্প্রতিই খবর ছড়ায়। সেই নিয়ে জল্পনা বাড়িয়ে তোলেন শোভন নিজেই। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে জানান, রাজনৈতিক জীবনের যাবতীয় সিদ্ধান্ত তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ এবং উপদেশ মেনেই গ্রহণ করেন। ২১ জুলাইয়ের মঞ্চে জোড়াফুলে তাঁর প্রত্যাবর্তন ঘটতে পারে বলেও ইঙ্গিত দেন শোভন। ২১ জুলাই তাঁরা কাছে যন্ত্রণা, পাশাপাশি আবেগের দিন বলে জানান। পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী আবারও ২১ জুলাইয়ের মঞ্চে পৌঁছে যাবেন বলে জানান।  (Sovan Chatterjee)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola