WB Election 2021: 'মস্তিষ্কের বিকৃতি রয়েছে, আদৌ লড়তে পারবেন কি না জানিনা', রত্নাকে খোঁচা শোভনের

বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেহালা পূর্ব কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে শাসক দল। এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'উনি আমার পরিচয় নিয়ে বেহালা পূর্বে গিয়ে প্রচার করবেন তা যেন না হয়। আমি বেহালা পূর্ব থেকেই নির্বাচনে লড়তে চাই। দল আমাকে প্রার্থী করলে ওনার বিরুদ্ধে লড়ব। ওনার মস্তিস্কে সমস্যা প্রমাণিত। তাই উনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola