TMC Leader Arrested : নিয়োগের নামে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ ! টানা জেরার পর TMC নেতাকে গ্রেফতার
স্কুলে নিয়োগ দুর্নীতির (School Recruitment Scam) মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করল ইডি। প্রায় ২৪ ঘন্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার কুন্তল। গ্রেফতারের আগে কুন্তল ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ ইডি-র। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, দাবি ইডির। আজই আদালতে তোলা হতে পারে ধৃত তৃণমূল যুব নেতাকে। যা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা।
কুন্তল ঘোষের বিরুদ্ধে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন তাপস মণ্ডল (Tapas Mandal)। শুধু টাকা নেওয়া নয়, কুন্তল ঘোষের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগও তুলেছিলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের প্রতারণা করার জন্য ফেক ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তল ঘোষ। এবিপি আনন্দকে তাপস মণ্ডল জানান, সেই ওয়েবসাইটে পরীক্ষায় পাস দেখিয়ে টাকা নেওয়া হত ছাত্রদের কাছ থেকে।
গার্ডেনরিচ জল প্রকল্প ও একাধিক বুস্টার পাম্পিং স্টেশনের সংস্কার ও পাইপ লাইন মেরামতির জন্য, আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে। কালীঘাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে বেহালার বাসিন্দারা এর জেরে, ভোগান্তির মধ্য়ে পড়তে পারেন। কলকাতা পুরসভার থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইন মেরামতি হবে। দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে।