Bankura News: ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কড়া বার্তা TMC-র জয়পুর ব্লক সভাপতি। ABP Ananda Live

West Bengal News: লোকসভা ভোটে যারা দলের সঙ্গে গদ্দারি করেছে, তারা ভাবছে- এবার নেতা হব, সে গুড়ে বালি। দল সব নজর রাখছে। বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি। দলীয় অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

লোকসভা নির্বাচনে দলের কিছু লোক গদ্দারি করেছেন। দলীয় বৈঠকে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলের ব্লক সভাপতি। দিলেন কড়া বার্তা। আগামী ২১ জুলাই ধর্মতলায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শহিদ সভা। শুক্রবার তারই প্রস্তুতি বৈঠক ছিল বাঁকুড়ার জয়পুরে। সেই বৈঠকেই কড়া বার্তা দেন তৃণমূল নেতা। লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সৌমিত্র খাঁর কাছে ৫ হাজার ৫৬৭ ভোটে হেরেছেন তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল। লোকসভা ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বিষ্ণুপুর কেন্দ্রের কোতুলপুর বিধানসভা ও জয়পুর ব্লকে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল।

তার প্রেক্ষিতেই ব্লক সভাপতির এই বার্তা।  যদিও ক্যামেরার সামনে তিনি বল ঠেলার চেষ্টা করেন বিজেপির কোর্টে। বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে ছিল ২১ জুলাই-এর প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকে লোকসভা ভোটে দলের ফল নিয়ে দলের কোর কমিটির নেতাদের নিশানা করেন সাঁইথিয়া ব্লকের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola