Sukanta Majumdar : 'পাঁচতারা তাঁবু তৈরি হচ্ছে', অভিষেকের জনসংযোগ -যাত্রা নিয়ে আক্রমণ সুকান্তর
ABP Ananda | 23 Apr 2023 04:49 PM (IST)

পাখির চোখ পঞ্চায়েত ভোট। টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেই গ্রামবাংলা সফর শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকাল পৌঁছবেন কোচবিহারে।এই জনসংযোগ যাত্রায় দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জে দলীয় কর্মীদের সঙ্গে তাঁবুতে রাত কাটাবেন অভিষেক। তার জন্য শুরু হয়েছে প্রস্তুতি। তাঁবুতে রাখা হচ্ছে বড় বড় স্ট্যান্ড ফ্যান। রাতে একসঙ্গে বসে খাবার ব্যবস্থাও থাকছে। ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে অভিষেকের রোড শো ও জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে ২৭ এপ্রিল রোড শো করে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক।