Suvendu Adhikari: 'আপনাকে কেউ দুর্নীতির বাইরে রাখতে পারবে না', মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari: নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। বলেছেন দলের নামে সর্বভারতীয় থাকবেন, কিন্তু তৃণমূল আঞ্চলিক পার্টি। তৃণমূলের কাউন্টিং এজেন্টদের তৃতীয় সারিতে বসতে হবে। দেখতে থাকুন, চোরেদের জেল যাত্রা সুনিশ্চিত হবে। আপনাকে কেউ দুর্নীতির বাইরে রাখতে পারবে না।' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণে বিরোধী দলনেতা। তৃণমূলকে জাতীয় দলের তালিকায় রাখতে অমিত শাহের কাছে মমতা বন্দ্যোরপাধ্যায় (Mamata Banerjee) দরবার করেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন তিনি। তা নিয়ে সরাসরি চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণ করতে না পারলে, বিরোধী দলনেতাকে নাকখত দিতে হবে বলে পাল্টা চ্যালেঞ্জও ছুড়েছেন। তা নিয়ে এ বার মমতাকে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু। বুধবার সাংবাদিক বৈঠক থেকে সরাসরি শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা। এ দিন শুভেন্দু বলেন, "আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি। আপনিও করুন। যা কদর্য ভাষা আপনার, বাংলার মানুষ উত্তর দেবেন। আরামবাগের তৎকালীন সাংসদ অনিল বসু কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন আপনাকে। সেই সময় বাংলার মানুষ আপনার পক্ষ নেন। এখন বিরোধী দলনেতা, জাতীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে ভাষায় কথা বলছেন, তাতে যত এমন কথা বলবেন, ততই বিচ্ছিন্ন হয়ে যাবেন মানুষের থেকে।"