BJP Rally : 'ভোট লুঠ করতে ব্যালটও খেয়ে ফেলেছে তৃণমূল', তীব্র আক্রমণে শুভেন্দু
ABP Ananda | 19 Jul 2023 04:18 PM (IST)

মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে বিজেপি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি।