Suvendu Adhikari: 'ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে..', হুঙ্কার শুভেন্দুর । ABP Ananda Live

অবাধ-ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মূলত মনোনয়ন ঘিরে জেলায় জেলায় অশান্তির অভিযোগ উঠছে। আর এদিন এই ইস্যুতেই তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। তিনি বলেন, 'গণতন্ত্রকে পশ্চিমবাংলায় ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee)। এদিন শুভেন্দু অধিকারী বলেন,'গণতন্ত্রকে পশ্চিমবাংলায় ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারে মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে এব্যাপারে আমরা আশাবাদী। সোনামুখীতে দিবাকর ঘরামি তিনবার আক্রান্ত হয়েছেন। গতকাল ন্যাজাটের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এসপি ডায়মন্ডহারবার বাড়ি বাড়ি গিয়ে ধমক দিয়ে মনোনয়ন জমা দেওয়া আটকাতে বলেছেন। হিঙ্গলগঞ্জে রাতে গিয়ে ত্রাস সৃষ্টি করতে বলেছেন এসপি নিজে। বিজেপি বুঝিয়ে দেবে লড়াই কাকে বলে। নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। সশস্ত্র পুলিশ কীভাবে দেওয়া হয় আমরা দেখব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola