RG Kar Protest: 'কার কাছে বিচার চাও?...সেটা বলো', কে বললেন স্বস্তিকাকে? ABP Ananda Live

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে দিনের পর দিন রাস্তায় নামছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আন্দোলনে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। '...অনেকেই বিচারের কথা বলছেন। কিন্তু কার থেকে চাই সেটা বলছে না। যদি তোমায় জিজ্ঞেস করা হয় কার কাছে বিচার চাও, তাহলে সরকারের কথা বলো', বাড়ির পরিচারিকা ঠিক এমনটাই বলেছেন তাঁকে...জানালেন স্বস্তিকা। আর কী বললেন?

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখল। বিচারের দাবিতে মিছিল করে এসে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের। 

জলপাইগুড়িতে আর জি-ক কাণ্ডের প্রতিবাদের ঢেউ। নাগরিক সমাজের মিছিল। প্রতিবাদে সামিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারাও। 

সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরল ক্যাম্পাসে। কাল সুপ্রিম কোর্টে শুনানি, আজ ফের রাত দখলের ডাক। রাত ৯টা থেকে ১ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের। গতকাল সিপি-কে প্রতীকী শিরদাঁড়া দিয়ে সিপি-রই ইস্তফার দাবি জুনিয়র ডাক্তারদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola