Migrant Worker Death: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। ABP Ananda Live

Migrant Worker Death: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। খুনের অভিযোগ করেছে পরিবার। হুগলির কোন্নগরের (Konnanagr) বাসিন্দা সুরজিৎ দাস তিন বন্ধুর সঙ্গে জম্মুর (Jammu) বানিহালে। কাজের সন্ধানে যান। মায়ের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে গতকাল ফোনে জানায় বন্ধুরা। সন্দেহ হওয়ায় ভিডিও কল করেন মা, দাবি পরিবারের। দেহের মাথায় আঘাত নিয়ে প্রশ্ন করায়। বন্ধুরা জানায়, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে। ঠিকাদার সংস্থা তড়িঘড়ি দেহ পাঠিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে বলেও অভিযোগ উঠেছে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে মৃতের বন্ধুদের বিরুদ্ধে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola