Panchayat Election: সিপিএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
ABP Ananda | 20 Jun 2023 12:48 PM (IST)

মনোনয়ন প্রত্যাহারে চাপ, রাজি না হওয়ায় ভাঙড় ২ নম্বর ব্লকের বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম (CPM) প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। কাঁঠালবেড়িয়া গ্রাম সংসদে সিপিএমের প্রার্থী হয়েছেন সন্ন্যাসী মণ্ডল। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহার না করায় গতকাল সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। পরিবারের দাবি, আতঙ্কে ঘরছাড়া বাম প্রার্থী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।