WB Panchayat Election 2023: সিপিএমের পঞ্চায়েত প্রার্থীকে জোর করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ABP Ananda Live
রানিগঞ্জে সিপিএমের পঞ্চায়েত প্রার্থীকে বাইকে চাপিয়ে নিয়ে গিয়ে জোর করে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম। অন্যদিকে বিজেপির মতো সিপিএমও নানা জায়গায় সেফ হাউস তৈরি করেছে।