✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

TMC: সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন লুইজিনহো ফালেইরো

ABP Ananda  |  11 Apr 2023 03:19 PM (IST)
ABP News

জাতীয় দলের স্বীকৃতি হাতছাড়া হয়েছে একদিন আগেই। ফের বড় ধাক্কা খেল তৃণমূল (TMC)। রাজ্যসভায় (Rajya Sabha) এক সাংসদ হাতছাড়া হল তাদের। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)। মেয়াদ শেষ হতে এখনও তিন বছর সাত মাস বাকি ছিল তাঁর। তার ঢের আগেই পদত্যাগ করলেন। পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতা দেখিয়েছেন তিনি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনকড়। যদিও ফালেইরোর ছেড়ে যাওয়াই আসনে পছন্দের প্রার্থী দিতে পারবে তৃণমূল।


তৃণমূলের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, দলের অনুশাসন মানেননি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফালেইরোর কাছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে গিয়েছে বার্তা। নিজে থেকে নয়, তৃণমূলের নির্দেশ মতোই লুইজিনহোই পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। গোয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাধে তাঁর। গোয়ায় ভরাডুবির পিছনে লুইজিনহোর ভূমিকা নিয়ে কানাঘুষো চলছিল দলের অন্দরে।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC: সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন লুইজিনহো ফালেইরো

TRENDING VIDEOS

দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ14 Hour ago

৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান |14 Hour ago

৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি14 Hour ago

৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার15 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.