Duttupukur TMC : হামলার আশঙ্কায় আতঙ্কিত খোদ শাসক দলের কর্মীরা
হামলার আশঙ্কায় আতঙ্কিত খোদ শাসক দলের কর্মীরা। বারাসাত ১ নম্বর ব্লক কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসন। ৩০টি আসনের মধ্যে ১টিতে নির্দল, ১টিতে কংগ্রেস, ৪টি আসনে জয়ী হয় আইএসএফ প্রার্থীরা। ২৪টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। যে আসনে নির্দল প্রার্থী জিতেছে, সেই এলাকার তৃণমূল কর্মীরা আতঙ্কিত। ভোটের আগের দিন গন্ডগোল হয়, শাসক দলের কর্মীদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। এখন বাড়ি ফিরলেও হামলার আশঙ্কায় আতঙ্কিত শাসক দলের কর্মীরা। পুলিশ সুপারকে চিঠি আতঙ্কিত তৃণমূল কংগ্রেস কর্মীদের। 'এরকম কোনও ঘটনা ঘটেনি, খোঁজ নিচ্ছি', জানালেন জেলা পরিষদের জয়ী তৃণমূল প্রার্থী।