Abhishek Banerjee: কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন| ABP Ananda Live

Abhishek Banerjee: কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ, চারটি বিধানসভা এলাকাতেই অভিষেকের কর্মসূচি রয়েছে। সকাল মাথাভাঙা থেকে বেরিয়ে প্রথমে কোচবিহার দক্ষিণে কদমতলা এলাকায় জনসভা। ঘুঘুমারি হয়ে পরের সভা কোচবিহার উত্তর কেন্দ্রের কাকড়াবাড়ি স্কুলের মাঠে। চকচকা, ডাওয়াগুড়ি হয়ে দুপুরে তুফানগঞ্জের চিলাখানায় তৃতীয় জনসভা করবেন অভিষেক। এরপর তুফানগঞ্জে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত .রাজবংশী ভাষাবিদ ধর্মনারায়ণ বর্মার সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সন্ধেয় তুফানগঞ্জে গণভোটে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের কর্মসূচি রয়েছে অভিষেকের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola