Traffic Police: বিশ্বকর্মা পুজোর রাতে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত ট্রাফিক পুলিশ। ABP Ananda Live

বিশ্বকর্মা পুজোর রাতে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত ট্রাফিক পুলিশ। বাইক থামিয়ে নথি দেখতে চাওয়ায় পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ, এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির উইন্ড স্ক্রিন। গতকাল রাতে ট্যাংরা এলাকার চায়না টাউন ও ক্রিস্টোফার রোডে নাকা চেকিং চলছিল। অভিযোগ, নথি পরীক্ষা করতে চাওয়ায় ২০-৩০ জন বাইক আরোহী কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একজনকে গ্রেফতার করেছে তপসিয়া থানার পুলিশ।                                                                                                                             

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola