Panchayat Election: পূর্ব মেদিনীপুরের বিধায়কের নামে দেওয়াল লিখন ঘিরে তুমুল বিতর্ক | ABP Ananda LIVE
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বিধায়কের নামে দেওয়াল লিখন ঘিরে তুমুল বিতর্ক। মনোনয়ন জমা না দিলেও, দেওয়াল লিখনে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে বিধায়কের নাম লেখা হয়েছে। কেউ অতি উৎসাহী হয়ে লিখে ফেলেছেন, দাবি বিধায়কের। টিকিট নিয়ে দলের কোন্দল, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।