WB Assembly Election 2026 | পুনর্নির্বাচনেও 'ঢালাও' ভোট, ফলস ভোটিংয়েরও অভিযোগ উঠল মগরাহাটে

ABP Ananda LIVE : ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমের ১৫ বুথে পুনর্নির্বাচনেও ঢালাও ভোট। ভোট পড়ল ৯০ শতাংশ। উঠল ফলস ভোটিংয়েরও অভিযোগ। মগরাহাটে বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ তৃণমূলের। পুনর্নির্বাচনেও 'ঢালাও' ভোট

 

গণনার আগের দিন নোয়াপাড়ায় চলল গুলি ! সিসি ফুটেজ দেখিয়ে তৃণমূলকে নিশানা BJP প্রার্থী অর্জুনের

গণনার আগের দিন নোয়াপাড়ায় চলল গুলি! বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়িতে চালানোর অভিযোগ অর্জুন সিংয়ের। বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট, সিসি ফুটেজ দেখিয়ে দাবি অর্জুনের। সিসি ফুটেজ দেখিয়ে তৃণমূলকে নিশানা নোয়াপাড়ার বিজেপি প্রার্থীর। সিসি ফুটেজ দেখিয়ে তৃণমূলকে নিশানা নোয়াপাড়ার বিজেপি প্রার্থীর। এটা অর্জুন সিংয়ের পরিকল্পিত হামলা, তৃণমূলের যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।

এদিকে এই গুলি চালানোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাত পোহালেই গণনা শুরু হবে। তার আগে নোয়াপাড়া বিধানসভার গুরুত্বপূর্ণ বিজেপি নেতা, কুন্দন সিংয়ের বাড়ির সামনে গুলি চালিয়ে, বিজেপি কর্মীদের সন্ত্রস্ত করা হচ্ছে, অভিযোগ তুলেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ।এদিন অর্জুন সিং বলেন, রাত্রি বারোটার পরে, আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি, কুন্দন সিং, তাঁর বাড়ির উপরে হামলা হয়েছে। একরাউন্ড ফায়ার হয়েছে। ওখানে তৃণমূলের গুন্ডারা হামলা করে। গুলি চালায়। ইলেকশনের দিনও পুলিশ এদের আটক করেছিল।' তিনি একাধিক জনের বিরুদ্ধে নাম উল্লেখ এই অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই এই অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা কুন্দন সিংহ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola