এক্সপ্লোর

West Bengal Election 2026: 'প্রার্থীদের না জানিয়ে' স্ট্রং রুমের পাশে হলঘরে গণনাকেন্দ্রের কাজ, অভিযোগে উত্তেজনা হাওড়ায় !

Howrah Strong room Chaos : প্রার্থীদের না জানিয়ে স্ট্রং রুমের পাশে পূর্ত দফতরের কাজ চলছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

সুনীত হালদার, হাওড়া: স্ট্রং রুমের পাশে হলঘরে গণনাকেন্দ্রের কাজ, হাওড়ায় উত্তেজনা। জগৎবল্লভপুরে বিবেকানন্দ ইন্সটিটিউশনে তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় । প্রার্থীদের না জানিয়ে স্ট্রং রুমের পাশে পূর্ত দফতরের কাজ চলছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।স্ট্রং রুমের লাগোয়া সিসি ক্যামেরাও কিছু সময়ের জন্য বন্ধের অভিযোগ। রিটার্নিং অফিসার ও পুলিশ অবজার্ভারকে নালিশ জানিয়েছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ পেয়ে রাতে কিছু সময়ের জন্য় পূর্ত দফতরের কাজ কাজ বন্ধ রয়েছে। যাঁরা কাজ করছিলেন, সবার কাছে অনুমতি ছিল, জানান জেলাশাসক। সিসি ক্যামেরা বন্ধ ছিল না, জানান হাওড়ার জেলাশাসক।

আরও পড়ুন, ফলতায় 'পুনর্নির্বাচন'-র আগে বড় অভিযোগ দিলীপের, কী বলছেন খড়গপুরের বিজেপি প্রার্থী ?

স্ট্রংরুমের প্লাইউড দিয়ে তৈরি দেওয়ালের পাশে পূর্ত দপ্তরের কর্মীদের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। এই নিয়ে গণনা কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ তিনি পৌঁছে যান মধ্য হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশন এর স্ট্রং রুমে। তিনি অভিযোগ করেন কেন রাজনৈতিক দলের প্রার্থীদের না জানিয়ে রাত এগারোটার সময় পূর্ত দফতরের কর্মীরা স্টং রুমের পাশে কাজ শুরু করেছেন? এই নিয়ে তিনি রিটার্নিং অফিসার, জেলাশাসক এবং পুলিশ অবজারভারকে অভিযোগ দায়ের করেন। দলকেও জানান। তার আরও অভিযোগ দু তিনটে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। গোটা বাংলা জুড়ে যেভাবে নির্বাচন কমিশন প্রতিমুহূর্তে ষড়যন্ত্র করছে তাতে বিশ্বাস নেই। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়।

সোমবার ভোটের ফলাফলের আগে বিভিন্ন জায়গায় উঠছে স্ট্রংরুম নিয়ে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর প্রায় ১৭ মিনিট ধরে বন্ধ ছিল। অন্য়দিকে বর্ধমানে আবার বিজেপি প্রার্থীর দেওয়া ভিডিও ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য়। যেখানে দেখা যাচ্ছে, স্ট্রংরুমের বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে ছাদে উঠছেন একজন। মাঝে আর একটা দিন। সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনা। তার আগে একাধিক জেলায় স্ট্রং রুম নিয়ে শাসক-বিরোধীর। অভিযোগ-পাল্টা অভিযোগে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এ ছবি উত্তর ২৪ পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজের। এখানেই বারাসাত, দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সকালে প্রায় ১৭ মিনিট ধরে সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর বন্ধ ছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget