DA Issue: DA-আন্দোলনের জট কাটাতে এবার আসরে নেমেছেন রাজ্যপাল

ABP Ananda  |  12 Mar 2023 01:04 PM (IST)
ABP News

DA-আন্দোলনের জট কাটাতে এবার আসরে নেমেছেন রাজ্যপাল। সকাল ১১টায় রাজভবনে সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল DA-আন্দোলনকারীদের অনশন তোলার বার্তা দেওয়ার পরেই এই বৈঠকের আয়োজন করা হয়। সূত্রের খবর, আন্দোলনকারী ও রাজ্য সরকারের মধ্যে মধ্যস্থতা করার দায়িত্ব নিতে পারেন রাজ্যপাল। বকেয়া DA, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, মূলত এই ৩টি দাবিই রাজ্যপালের কাছে তুলে ধরবেন। DA-আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ায় কয়েকজন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এরপরও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে তাদের ধর্না-অবস্থান আজ ৪৫ দিনে পড়ল। অনশন আন্দোলন পা দিল ৩১ দিনে। গতকাল সন্ধেয় DA-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। ইন্দ্রজিৎ মণ্ডল নামে সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে ২ জন অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • DA Issue: DA-আন্দোলনের জট কাটাতে এবার আসরে নেমেছেন রাজ্যপাল

TRENDING VIDEOS

Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী11 Minutes ago

গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর31 Minutes ago

'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো42 Minutes ago

Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?9 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন