Governor: রাজভবন থেকে বেরিয়ে কী বললেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল?

রাজ্যপাল আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন তিনি তাঁর সাধ্যমতো সাহায্য করবেন। তবু সরকার সংবেদনশীল না হলে এই অনশন-আন্দোলন চলবে। রাজভবন থেকে বেরিয়ে এমনটাই বললেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল। DA-আন্দোলনের জট কাটাতে আসরে নেমেছেন রাজ্যপাল। রাজ্যপালের ডাকে আজ রাজভবনে যায় সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধি দল। ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন এবং দাবি মেনে নেওয়ার পরই অনশন প্রত্যাহার করবেন বলে স্পষ্ট করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola