Weather Update: আজ মরশুমের শীতলতম দিন, কলকাতার স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম | Bangla News

আজ মরশুমের শীতলতম দিন (Coldest day)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৩ দশমিক ৫। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নেমেছে। উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। কাল থেকে পারদ আরও নামার সম্ভাবনা। সোম-মঙ্গলবার নাগাদ ১২ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। জেলাগুলিতে আরও নামবে পারদ। অন্যদিকে, বরফের চাদরে ঢেকেছে হিমাচল প্রদেশ। সিমলার নারকান্দা, সোলাং নালায় পারদ নেমেছে হিমাঙ্কের নিচে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola