Midnapore News: উপনির্বাচনের আগে উত্তপ্ত মেদিনীপুর, বিজেপির পার্টি অফিসে হামলা

ABP Ananda Live: উপনির্বাচনের আগে উত্তপ্ত মেদিনীপুর। মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিসে হামলা। বিজেপির পার্টি অফিস ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় টেলিভিশন, ফ্লেক্স। কোতোয়ালি থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। 

আরও খবর, জোড়াবাগানে দেহ উদ্ধারের ঘটনা, খুন বলে নিশ্চিত পুলিশ। দেহে একাধিক আঘাতের চিহ্ন, ময়নাতদন্তের রিপোর্ট দেখে খুন বলে নিশ্চিত পুলিশ। গতকাল জোড়াবাগানে বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫৮। ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও খোলা ছিল পিছনের দরজা। 

১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। 'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola