Art College Protest: নেই ভারতীয় চিত্রকলার অধ্যাপক, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ আর্ট কলেজে

ABP Ananda  |  17 Dec 2024 09:23 AM (IST)
ABP News

ABP Ananda Live: নেই ভারতীয় চিত্রকলার অধ্যাপক, নেই লাইব্রেরিয়ান। প্রতিবাদে আর্ট কলেজে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ। ওবিসি সার্টিফিকেট বিতর্কে আটকে আছে নিয়োগ, যা করার চেষ্টা করছি, দাবি অধ্যক্ষের।


 


আরও খবর, কলকাতার একটি ব্যাঙ্ক-প্রতারণা মামলার তদন্তে শহরের বিভিন্ন জায়গায় ইডি-র হানা। গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় চলছে তল্লাশি। ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তভার নেয় সিবিআই। সেই মামলাতেই আজ কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। এই মামলাতেই দমদম ক্যান্টনমেন্ট এলাকায় রেস্ট কট আবাসনে ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও চলছে ইডি-র তল্লাশি। 


বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।  সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Art College Protest: নেই ভারতীয় চিত্রকলার অধ্যাপক, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ আর্ট কলেজে

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন