Kartik Maharaj: সন্ন্যাসীদের আক্রমণ, সম্পূর্ণ মিথ্যা, নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছেন: কার্তিক মহারাজ | ABP Ananda LIVE

ABP Ananda Live: 'যদি কার্তিক মহারাজ দাঙ্গা করে থাকেন, তাহলে অবশ্য়ই তাঁকে গ্রেফতার করা উচিত ছিল। কিন্তু গ্রেফতার করেননি। যখন ইমামরা চিঠি লিখে ভোট দিতে বলেন তাহলে সেটা সাম্প্রদায়িক হন না। কার্তিক মহারাজ যখন বলেন তখন সেটা সাম্প্রদায়িক?', ফের তোপ কার্তিক মহারাজের (Kartik Maharaj)। সন্ন্য়াসীদের একাংশকে নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) মন্তব্য় ঘিরে তোলপাড় চলছিলই, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার  পথে নামলেন বিভিন্ন সম্প্রদায়ের সাধু-সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা। বাগবাজার মায়ের বাড়ি থেকে মিছিল যাবে বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত। গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার হয়ে মিছিল যাবে বিধান সরণি হয়ে। কাকদ্বীপে বাসন্তী ময়দান থেকেও সাধু-সন্তদের মিছিল। শিলিগুড়িতেও বঙ্গীয় সন্ন্যাসী সমাজের মিছিল। শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ। ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল বঙ্গীয় সন্ন্যাসী সমাজের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola