WB News: রাজ্য় সরকারের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে, সিংহভাগ জায়গাতেই নাম জড়াচ্ছে তৃণমূলের

ABP Ananda Live: রাজ্য় সরকারের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে, সিংহভাগ জায়গাতেই নাম জড়াচ্ছে তৃণমূলের। যদিও পিছিয়ে নেই বিরোধীরাও। উত্তর ২৪ পরগনায়, ISF-এর পঞ্চায়েত সদস্য়ের বিরুদ্ধেও উঠল স্বজনপোষণের অভিযোগ।

আরও খবর, এর আগে যখন আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল পড়েছিল, তখন বারবার এই স্টুডিওতেই আমাদের অনুষ্ঠান করতে হয়েছে। আবাসে দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে একাধিক কেন্দ্রীয় দলও এসেছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা না দেওয়ার অভিযোগ তুলে, রাজ্য়ের নিজস্ব প্রকল্প চালু করেছিল রাজ্য় সরকার। এবার দুর্নীতি থাবা বসাল সেই প্রকল্পতেও। উন্নয়ন আনা ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। এই অভিযোগ তুলে, মন্ত্রী ও সাংসদের সামনেই, দলীয় বিধায়কের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন গোসাবার তৃণমূলেরই কর্মী-সমর্থকরা। যদিও টাকা আত্মসাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola