Abhishek Banerjee Rally: 'উন্নয়নের নিরিখে লড়াই চায় TMC', মহিষাদলের সভায় দাবি অভিষেকের

সোমবার মহিষাদলে জনসভা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভায় তিনি ফের দাবি করেন, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের থেকে রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পে অনেক বেশি মানুষ সুবিধা পাবেন। মহিলাদের সম্মান দিতে স্বাস্থ্য সাথীর কার্ড বাড়ির মহিলাদের নামে করা হয়েছে। কোনও বিজেপি শাসিত কোন রাজ্যে রাজ্যে বিনামূল্যে স্বাস্থ্য, শিক্ষা, রেশন দেওয়া হয় না। তৃণমূল কংগ্রেস চায় উন্নয়নের নিরিখে লড়াই হোক। তিনি বলেন, 'কুৎসা যখন স্বভাব, উন্নয়নই জবাব'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola